চৌরাঙ্গী ফ্যান্টাসি পার্ক, নারায়ণগঞ্জ

বরফ কল চৌরাঙ্গী পার্ক ভ্রমনের বিস্তারিত

চৌরাঙ্গী পার্কে যাবার জন্য প্রথমে চলে গেলাম ঢাকার গুলিস্থান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে। এখানে থেকে  বন্ধন বা  উৎসব পরিবহন করে জনপ্রতি 55 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি  নারায়ণগঞ্জ এর চাষারাতে। এখানে নেমে ব্যাটারি চালু অটো রিক্সা কিংবা পায়ে প্যাডেল দেওয়া রিক্সা করে যেতে পারবো পার্কের গেটে । তাই জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে সরাসরি চাষারা মোড় থেকে চার থেকে পাঁচ মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম সুরঙ্গি ফ্যান্টাসি পার্কের মেইন গেটে।

এখানে আসার পর হাতের বামে দেখতে পারলাম বেশ কিছু পার্কিং এর এরিয়া রয়েছে সো আপনারা যারা ফ্যামিলি পার্সন বা ডেলং এর জন্য এখানে আসতে চান তারাও কিন্তু চাইলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন । তো চুরঙ্গি পার্কে 100 টাকা দিয়ে টিকিট নিলাম ভিতরে ঢুকার। আপনার সাথে  পাঁচ বছরের নিচে বাচ্চা থাকলে তার  টিকিট লাগবে না ।আর এই 100 টাকার ভিতরে আপনি এন্ট্রি সহ ৬০ টাকা মূল্যের কোনো একটি রাইড ফ্রীতে চরতে পারবেন। 

রাজধানীর ঢাকার অদুরে নারায়ণগঞ্জের বরফকল ঘাট সংলগ্নে প্রায় 30 একর জায়গা জুড়ে শীতলক্ষা নদীর কোল ঘেষে গড়ে উঠেছে চৌরাঙ্গী ফ্যান্টাসি পার্ক। নারায়ণ জেলা শহরের নিকটতম হওয়ার কারণে বিনোদন কেন্দ্র হিসেবে এটি অন্যতম পরিচিতি লাভ করেছে।  এই পার্কটিতে ঈদ কিংবা যেকোনো ছুটির দিনে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 

পার্কের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটি গরিলা যেটি দেখতে খুবই সুন্দর আর এই গরিলাটি এই পার্কটির একটি প্রধান আকর্ষণ । বিশেষ করে আপনাদের যাদের সাথে ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এই গরিলাকে দেখে বেশ আনন্দ উপভোগ করতে পারবে।  

 রাইডগুলোর মধ্যে শুরুতেই চোখে পড়লো ফ্লাইং রকেট রাইডের। জনপ্রতি ৬০ টাকার টিকিট কেটে ছোটবড় সবাই মিলে আপনারা এই রাইড উপভোগ করতে পারবেন। এর ঠিক পেছনেই রয়েছে 9D মুভি থিয়েটার যার টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা এবং তার ঠিক নিচেই আছে বাম্পার কার রাইড। এর টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা। 

এরপর আপনাদের চোখে যে রাইডটি পরবে তার নাম ফ্রিজরি রাইড। দেখতে খুব ধিরোস্থির ও ঠান্ডা মনে হলেও বাস্তবে তা একদম নয়। একবার চলতে শুরু করলে বোঝা যায় এর আসল রুপ। জনপ্রতি ৮০ টাকার টিকিট কেটে সব বয়সিরাই চড়তে পারবেন এই রাইড। তবে যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে তাদের জন্য এই রাইডে না উঠাটাই ভালো।

এর পরেই রয়েছে পার্কের সবথেকে আকর্ষনিয় রাইড রোলার কোস্টার।  আকাবাকা ও উচু নিচু রেলপথ ধরে ছুটে চলে এই কোস্টার ট্রেনটি। এটিতে চড়তে আপনার খরচ পরবে জনপ্রতি ৮০ টাকা। তবে আপনারা অবশ্যই এটিতে চরবেন কারণ এটি বেশ উপোভোগ্য একটি রাইড। ভিতরের এই বুথ থেকে আপনা স্কল রাইডের টিকিট কিনতে পারবেন । এখানে সকল টিকিটের মূল্য দেয়া রয়েছে। তবে সবগুলো প্যাকেজ একসাথে নিলে পড়বে ৪০০ টাকা ।

পার্কের ভিতরে রয়েছে এক ফুলের সমরাজ্য এবং পরিপার্টি করে সাজানো গোছানো কয়েকটি বাগান রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে । এখানে বসার বেশ কিছু স্পট রয়েছে, চারিদিক দিয়ে সবুজ গাছ এবং এই বসার স্পট গুলোতে বসে এক মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে পারবেন।

আর একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো ম্যাজিক বোট রাইডের। ৬০ টাকা জনপ্রতি টিকিট কেটে সব বয়সের মানুষই চড়তে পারবেন এই রাইড। 

এর পরেই রাখা আছে আপনার বাবুর জন্য সবথেকে কাঙ্ক্ষিত রাইড কেরোসেল বা ম্যারিগোল্ড রাইড। চলন্ত ও লাফিয়ে চলা ঘোড়ায় করে আপনার ২ থেকে ১২ বছরে বাবুরা এই রাইডে চড়তে পারবে মাত্র ৬০ টাকার বিনিময়ে।  এখান থেকে আর একটু সামনে এগিয়ে এসে দেখা পেলাম হানি সুইং বা উরন্ত চেয়ারের। এঈ রাইডি চরে মাথে ঘুরেনি এমন লোক কমই পাওয়া যাবে এই দুনিয়ায়। এটি চড়তেও আপনার গুনতে হবে জনপ্রতি ৬০ টাকা।  

হাটতে হাটতে চলে আসলাম নদীর পাড়ে। এখানে দেখতে পেলাম স্পিড বোট রাইড। আপনারা চাইলে জনপ্রতি ১০০ টাকা টিকিট কেটে নদীতে স্পিডবোট দিয়ে ঘুরতে পারবেন। এখন যে প্লেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতলক্ষা নদীর ঘাট পার আর যেখানে রয়েছে তাদের ভাসমান রেস্টুরেন্ট ও কফি হাউজ।  তো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খাবার দাবার করতে পারবেন । নিদিতে ভাসমান জাহাজে বসে খাবার মজাটা আসলে অন্য রকম। এখানে কফি খেয়ে বাইরে বসে কিছুক্ষন বাতাস উপভোগ করলাম।

এখান থেকে উঠে নদীর পার দিয়ে হাটতে থাকলাম। বেশ সুন্দর একটা পরিবেশ এই জায়গাটি। অপুর্ব সুন্দর পরিবেশ এবং অত্যাধুনিক রাইডের এর অনন্য সমিশ্রন ঘটানো হয়েছে এই পার্কটিতে। আপনারা আপনাদের বাচ্চা এবং পরিবার নিয়ে বেশ ভালো কিছু সময় কাটাতে পারবেন এখানে। আমেরিকা স্ট্যচু অফ লিভার্টির আদলে ছোট মিনি একটি ভাস্কর্য্য বানানো হয়েছে এখানে।

সম্পুর্ন পার্কটি এবং নদীর পরিবেশ উপভোগ করতে পারবেন যে রাইডটি দিয়ে তার নাম ওয়ান্ডার হুইল। জনপ্রতি ৮০ টাকার টিকিট কেটে আকাশে ভেষে বেড়ানোর এক অদ্ভুত অভিজ্ঞতা নিতে পারবেন নদীর পাশে বনানো এই রাইডটিতে। 

এখানে আরও পাবেন বাচ্চাদের খেলনা কেনার একটি দোকান এবং হালকা পাতলা স্ন্যাক্স কেনার ছোট একটি দোকান। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *